• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর তৈলধারা চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম সম্পাদক মনসুর

মার্চ 3, 2022

সখীপুর তৈলধারা চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম সম্পাদক মনসুর

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর তৈলধারা চৌরাস্তা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের নির্বাচন ২মার্চ(বুধবার) অনুষ্ঠিত হয়েছে। এতে  মো.মাসুম পারভেজ সভাপতি এবং মো.মনসুর আলম সিকদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় ২৮১জন ভোটারের মধ্যে ২২১জন ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ আজাদ বলেন,সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। কাস্টিং ভোটের মধ্যে সভাপতি পদে ১৩৩ ভোট পদে মো.মাসুম পারভেজ(আনারস) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইউসুব আলী(চাকা)পেয়েছেন ৮৩ ভোট। সাধারন সম্পাদক পদে মনসুর আলম সিকদার(মাছ)১১১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী লোকমান হোসেন(মোরগ) পেয়েছেন ১০৯ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি বুলবুল আহমেদ,সম্মানিত সদস্য ফজলুল হক,মোতালেব হোসেন,আনসার আলী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.