• বুধ. নভে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ওয়াহেদ সরদার কলেজের উদ্বোধন করলেন লাবু চৌধুরী

মার্চ 3, 2022

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজ নামে নতুন একটি কলেজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে উপজেলার ডাংগী ইউনিয়নের বিল গোবিন্দপুরে আব্দুল ওয়াহেদ সরদার মডেল কলেজের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার সাইফুজ্জামান বুলবুলের সভাপতিত্বে, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফি উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাচু গোপাল সাহা, ছাত্রলীগ নেতা সাগর সরদার, পলাশ সরদার প্রমুখ।

অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি লাবু চৌধুরী।

এসময়, কলেজের অধ্যক্ষ রাখাল চক্রবর্তী জানান, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় এ পর্যন্ত ৮ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে ও ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। যার বেশিরভাগই মানবিক শাখার।

৩ মার্চ ২০২২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.