• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী আজ

জানু. 20, 2022

সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী আজ

“বাদল হোসাইন সখীপুর”
আজ ২০ জানুয়ারি ( বৃহস্পতিবার ) টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের চার ববারের নির্বাচিত সাবেক এমপি আওয়ামীলীগের বর্ষিয়ান জননেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৮ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ,প্রয়াত শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষনা পরিষদ, তাঁর পরিবার এবং প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল গণভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

তাঁর ছেলে একই আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, মেয়ে পূণম শারমিন ঝিলমিল, ছোট ভাই সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রয়াত শওকত মোমেন শাহজাহানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত: কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সর্বশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ছেলে সাবেক এমপি অনুপম শাহজাহান জয় উপনির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.