• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে শুভ উদ্বোধন হলো “বাঁশবাড়ী” নামক একটি রেস্টুরেন্ট

অক্টো. 15, 2021

সখীপুরে শুভ উদ্বোধন হলো “বাঁশবাড়ী” নামক একটি রেস্টুরেন্ট

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে আজ দুপুর পর শুভ উদ্বোধন হলো “বাঁশবাড়ী” নামক একটি রেস্টুরেন্ট। সখীপুর তালতলা চত্তর হতে মাত্র দেড় কি:মি: দুরে এবং কলেজ মোড়ের ৫০গজ পশ্চিমে সরকারি মুজিব কলেজ রোড,(মিল পাড়) ৮নং ওয়ার্ড সখীপুর পৌরসভার মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এই রেস্টেুরেন্টের মালিক হচ্ছেন কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসখীপুরে মোঃ আমজাদ হোসেনের ছেলে ছিয়াম আহমেদ ও তার ভাগিনা তাজওয়ার হামীম ও তাহসীন তকী। ছিয়াম আহমেদ বলেন “ পরিবেশ ও স্বাস্থ্য সম্মত খাবার আমাদের অঙ্গীকার” আমাদের এখানে পাচ্ছেন- পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি,মালাই চা, স্পেশাল তেহারী, মোরগ পোলাও, হালিম,দই,ফোস্কা,ও চটপটি। আরও থাকছে ফাস্টফুড এবং পেস্ট্রি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শ.ম.আমজাদ হোসেন, কালিয়া ইউ: পি. সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, অধ্যাপক মীর জুলফিকার শামীম,সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: শহিদুল ইসলাম,১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল হাজী আব্দুল গনি, তুহিন ছিদ্দিকী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.