• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী ফরিদপুরে দিনটি পালনে ব্যাপক প্রস্তুতি

সেপ্টে. 27, 2021

বিজয় পোদ্দার, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সমৃদ্ধ বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। দিবসটি পালনে বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

দলীয় ভাবে দিবসটি পালনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, হল্যান্ড চিল্ড্রেন হাউসসহ বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে রয়েছে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ১০.৩০ মিনিট দলীয় পতাকা উত্তোলণ, ১০.৪০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১০.৫০ মিনিটে আনন্দ মিছিল, ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাব চত্তরে আলোচনা সভা ও কেক কাটা, বাদ আছর দোয়া মাহফিল ও সুবিধা মতন সময়ে জেলার বিভিন্ন মন্দির, চার্চ, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া সকাল ১০টায় ফরিদপুর ধুলদী ধর্ম নিরপেক্ষ এতিমখানা হল্যান্ড চিল্ড্রেন হাউজে এতিম শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালন করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক।

ফরিদপুর শহর আওয়ামীলীগ সকাল ১০ টায় আলীপুর গোল পুকুর চত্তর থেকে আনন্দ মিছিল বের করে মুজিব সড়ক হয়ে প্রেস ক্লাব চত্তরে এসে কেক কাটবে। অন্য দিকে বিকেল ৩.৩০ মিনিটে দিনটি ব্যাপক ভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েছে জেলা যুবলীগ আহবায়ক কমিটি। সেখানে ফরিদপুর-৪ আসনের সাংসদ কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর উপস্থিত থাকার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.