• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আগস্ট 24, 2021

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী নূর আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধুমখালী মিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১১ টার দিকে রমজান আলীর ছেলে বাক প্রতিবন্ধী নূর আলম(২৪)গাছে উঠে। একপর্যায়ে গাছে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় নূর আলম।

পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম এর কাছে দূর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই। তবে এখনই আমার লোকজন পাঠাচ্ছি ঘটনাস্থলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.