• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেদ্দা-কনস্যুলেটে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহাদাত বার্ষিকী

আগস্ট 15, 2021

রঞ্জু আহমেদ সৌদি আরব,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যালয় দিবসটি পালিত হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সৌদি সরকারের স্বাস্থ্য বিধি মেনে দিবসটি উপলক্ষে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল নাজমুল হক ।

এ সময় কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেদ্দাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার অভিবাসীগণ গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে এসময় কনস্যুলেট প্রাঙ্গণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের অংশগ্রহণে আজ বিকেলে কনস্যুলেট কর্তৃক একটি ভার্চুয়াল আলোচনা সভায় আংশ গ্রহন করবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.