
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মান্নান শেখ ও আঙ্গুরী বেগম এর শিশু পুত্র জামিল (১২) দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রচার হলে আমলে নেয় উপজেলা প্রশাসন।
৪ আগস্ট বুধবার সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতীপ্রু, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম ফরহাদ, নগরকান্দা উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বিরল রোগে আক্রান্ত শিশু জামিলের বাড়িতে যান এবং শিশু জমিলের চিকিৎসার দায়িত্ব নেওয়া সহ তার পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও বাসস্হানের জন্য একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন।সরকারি ভাবে সাহায্য ও সহযোগিতা পেয়ে জামিলের পরিবার উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
৪ আগস্ট ২০২১
