
সখীপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে এডিবির অর্থায়নে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ জুলাই ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ জন দুস্হ মহিলাদের মাঝে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার সখীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র আরজিনা আক্তার প্রমূখ।
