• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে লকডাউন অমান্য করায় ১৪জনকে ৪হাজার টাকা জরিমানা

জুলাই 8, 2021

সখীপুরে লকডাউন অমান্য করায় ১৪জনকে ৪হাজার টাকা জরিমানা

“বাদল হোসাইন সখীপুর”
দেশব্যাপী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

তারই ধারাবাহিকতায় আজ ৮ জুলাই সখীপুর উপজেলা প্রশাসন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা দিনব্যাপী পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (ইউএনও) চিত্রা শিকারী জানান লকডাউন অমান্য করায় আজ মোট ১৪ মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় তিনি আরো জানান সখীপুরে আজও ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও আরো প্রায় দুই শতাধিক করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাই করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে হলে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.