• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ফ্লাট ফ‌কির নামে এক মাদক ব্যাবসায়ী আটক

জুলাই 8, 2021

মনির মোল্যা, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথায় থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে শীর্ষ মাদক ব‌্যবসায়ী মোঃ ফ্লাট ফ‌কির (৩০) কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ফ্লাট ফ‌কির উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি গ্রা‌মের মৃত মোস‌লেম ফ‌কি‌রের ছে‌লে। বৃহস্প‌তিবার (৮ জুলাই) ভোর রাতে বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামা‌নের নেতৃ‌ত্বে সালথা থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ অ‌ভিযা‌নিক দল গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার বল্লভদী ইউ‌নিয়‌নের বাউষখা‌লি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ‌মোঃ ফ্লাট ফ‌কির (৩০) আটক ক‌রে‌। এসময় আটককৃত ফ্লাট ফ‌কি‌রের কাছ থে‌কে ১‌কে‌জি ১০০ গ্রাম গাঁজা, ৬০‌পিস ইয়াবা ট‌্যাব‌লেট, গাঁজার ওজন মাপার জন‌্য দু‌টি যন্ত্র ও ২‌টি মোবাইলসহ গাজা বি‌ক্রির নগদ ১৫০০ টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মাদক ব‌্যবসায়ী মোঃ ফ্লাট ফ‌কির কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

৮ জুলাই ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.