• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ২’শ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

জুন 20, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায় ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধণের পরেই ফরিদপুরের সালথা উপজেলায় ২’শ টি সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

ঘর ও জমির দলিল পেয়ে খাদিজা বেগম (৫০) নামে এক উপকার ভোগী বলেন শেখের বেটি হাসিনারে আল্লাহ বাঁচায় রাহুক। সে আমাগো ঘর দিছে আল্লাহ তার মঙ্গল করুক। আমাগো ঘরবাড়ি ছিলনা সে আমাগো ঘরবাড়ি করে দিছে। আমরা তার জন্য দোয়া করি।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ।

২০ জুন ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.