• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইস্ট লন্ডনে “মুক্ত বাজার” সুপার স্টোর এর যাত্রা শুরু

জুন 12, 2021

ইস্ট লন্ডনের নিউহ্যামের ৪০১ হাই স্ট্রিট নর্থে বাংলাদেশী পন্য, ইতালীতে নিজস্ব জমির শাক সব্জি এবং বিশ্বের বিভিন্ন দেশের নিত্যপ্রয়োজনীয় সূলভ মূল্যে পাওয়ার নিশ্চয়তায় উদ্বোধন হলো মুক্ত বাজার সুপার স্টোর।  তুলনা মূলক কম দামে  এবং উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে নজরুল ইসলাম এবং মোক্তার হোসেনের যৌথ মালিকানায় “মুক্ত বাজার” সুপার স্টোর যাত্রা শুরু করেছে।

মুক্ত বাজার” সুপার স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমেদ, কাউন্সিলার আয়েশা চৌধুরী , বার্কিং এ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার ফারুক আহমেদ, টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলার মোহাম্মদ রফিক উল্লাহ সহ কমিউনিটির বিশিস্ট ব্যাক্তিগন।

নজরুল ইসলাম বলেন, “ইতালীতে আমাদের নিজস্ব জমিতে নিজেদের তত্বাবধান ফ্রেশ শাক সব্জি কমদামে বিক্রীর নিশ্চয়তা এবং বিশ্বের বিভিন্ন দেশের সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় পন্য পাওয়া যাবে মুক্ত বাজারে। এছাড়াও ইস্ট লন্ডনের নিউহ্যামের ৪০১ হাই স্ট্রিট নর্থে মুক্ত বাজারে বাংলাদেশী আম কাঁঠাল সহ সব ধরনের দেশীয় মৌসুমী পন্যও মিলবে । তিনি আরও বলেন, উন্নত সেবা ও সুলভ মূল্যে সব কিছু পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, নিজেদের অর্থনৈতিক লাভবানের সাথে  কমিউনিটির সেবা করাও আমাদের লক্ষ্য। তিনি সকলকে মুক্ত বাজারের সেবা গ্রহন করার আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.