• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার

জুন 9, 2021

সখীপুরে মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খালে এ ঘটনা ঘটে। রুহুল আমিন ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে।

জানা যায়, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাহিরে থাকতো আবার আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল।

ওই এলাকার জবান আলী বলেন, আমি প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরি। বুধবার সকালে জাল থেকে মাছ ছাড়াতে যাই। গিয়ে দেখি জালে মাছের বদলে লাশ আটকা পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসতো। সে একজন মানসিক রোগী ছিল।

সখীপুর থানার উপ-পরির্দশক শাহিনুর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.