• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

জুন 8, 2021

সখীপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে গাছ থেকে পড়ে পারভেজ নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত প্রায় ৮ ঘটিকার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলার আড়াই পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে।তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, বিকেল বেলায় বাড়ির পাশে গভীর নলকূপ স্থাপনার সামনে বন্ধুদের সাথে খেলতে যায় পারভেজ। এ সময় সে একটি গাছের উপরে ওঠে। গাছ থেকে নামার সময় হঠাৎ সে মাটিতে পড়ে যায়।মাথায় প্রচন্ড আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.