• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রাণি সম্পদের ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

এপ্রিল 12, 2021

সখীপুরে প্রাণি সম্পদের ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

“বাদল হোসাইন”
করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ, মুরগী, দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে, ডেইরি ও পোল্ট্রি ফারমার্স এসোসিয়েশনের বাস্তবায়নে, এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে ইউএনও চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবদুল জলিল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, এলইও ডা. কানিজা ইয়াসমিন, ডা. একরামুল হকসহ প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল জলিল মিয়া জানান, করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বেচা কেনা শুরু হয়েছে। প্রতি কেজি সোনালি মুরগি ২৫০ টাকা, ডিম প্রতি হালি ২৬ টাকা, দুধ প্রতি লিটার ৫০ টাকা দরে বিক্রি করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ১০ দিন।

প্রথমেই উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা নগদ মুল্য দুধ, ডিম ও মাংস ক্রয় করেন। এরপর জনসাধারনের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.