• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছিনতাই হওয়ার ৬দিন পর শিশু উদ্ধার

এপ্রিল 6, 2021

সখীপুরে ছিনতাই হওয়ার ৬দিন পর শিশু উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে ছিনতাইয়ের ৬ দিন পর আড়াই মাসের সেই শিশু জোনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ মঙ্গলবার ভোর রাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ঘরের সিধঁ কেটে মায়ের মুখে গামছা বেঁধে শিশু জোনায়েদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির মূল রহস্য এবং শিশুটিকে উদ্ধার করতে পুলিশ মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোররাতে দেলদুয়ার উপজেলা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধার করে এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য জানা যাবে। আটককৃতদের নাম পরে জানানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলার শোলা প্রতিমা গ্রামের ট্রাক ডাইভার আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাতে সিধঁ কেটে ঘরে ঢুকে তিনজন দুর্বৃত্ত। পরে কল্পনা আক্তারের মুখে গামছা বেঁধে আড়াই মাস বয়সী জোনায়েদকে অপহরণ করে নিয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.