• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মার্চ 24, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় খাবারের সাথে দুই ডিম ভেজে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে মামুন শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মামুন শেখ অবিবাহিত। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নিজ ঘরের আঠনের সাথে গলায় রুমাল পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে নিচে নামিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে নিশ্চিত করেন। মামুন শেখ উপজেলার মাঠ সালথা গ্রামের ছলিম শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতে সে। দুপুরে খাবারের সাথে দুইটি ডিম ভাজা খেতে চেয়েছিল মায়ের কাছে। ১ ডিম বেজে দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ঘরের আঠনের সাথে গলায় রুমাল পেঁচিয়ে আত্মহত্যা করে।

সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, মামুন শেখ আত্মহত্যায় পরিবারের এবং গ্রামের কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।

২৪ মার্চ ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.