• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মিথ্যা অভিযোগকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার

মার্চ 5, 2021

প্রিন্স হ্যারির স্ত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার। এ অবস্থায় চুপ থাকবেননা তিনি। বলেন, নিজের অবস্থান ধরে রাখতে যেকোনো কিছু হারাতে রাজি আছেন। হ্যারি এবং তার স্ত্রী গত বছরই রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সাধারন মানুষের মতই জীবন যাপন করতে চান তারা। এছাড়া বার বার সংবাদ মাধ্যমের সামনে আসা নিয়েও বিব্রত তারা। জানা যায়, মেগান কেনসিংটন প্যালেসে থাকার সময় ২০১৮ সালে কয়েকজন কর্মীর সঙ্গে বাজে আচরণ করেছিলেন।  মেগান বলেন, এরইমধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি। এখন নতুন করে কিছু হারানোর ভয় নেই। হ্যারি বলেন মায়ের মতো একই পরিণতির আতঙ্ক তাড়া করে বেড়াত তাকে। ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা। তাই কঠিন হলেও রাজপরিবারের ছায়া থেকে বেরিয়ে এসে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি ও মেগান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.