তাজমহল চত্ত্বরে বোমা বিস্ফোরণের হুমকির পর পর্যটকদের সরিয়ে এলাকাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে নিরাপত্তা বাহিনী। একটি নম্বর থেকে পুলিশকে ফোন করে জানানো হয় তাজমহলের ভেতরে একটি শক্তিশালী বোমা রাখা আছে। ফোন কল পেয়েই নিরাপত্তাকর্মীরা দ্রুত দর্শনার্থীদের সরিয়ে ফেলেন। এ হুমকির বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানানো হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, কোনো বোমা পাওয়া না যাওয়ার কারণে বেলা ১১টা থেকে পুনরায় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তাজমহল চত্ত্বরে বোমা বিস্ফোরণের হুমকি
