• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে মিয়ানমারজুড়ে

মার্চ 5, 2021

পুলিশি নির্মমতা উপেক্ষা করেই সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে মিয়ানমারজুড়ে। দেশটিতে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। মান্দালেতে শুক্রবার সকাল থেকেই  বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। এর ভেতর সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমটি। সীমান্ত পার হয়ে ভারতের মিজোরামে প্রবেশ করে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন মিয়ানমার পুলিশের ১৯ সদস্য। গণতন্ত্র হরণের প্রতিবাদে চলা বিক্ষোভে দেশটিতে প্রাণ গেছে অন্তত ৬০ জনের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.