• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাতীয় ভোটার দিবসের উদ্বোধন

মার্চ 2, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় তৃতীয়বারের মত জাতীয় ভোটার দিবস ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয় এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যোন মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.