• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে গভীর কূপ থেকে ছাগল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ফেব্রু. 26, 2021

সখীপুরে গভীর কূপ থেকে ছাগল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

“বাদল হোসাইন”
এবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সখীপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেবল আগুন, পানিতে ডুবে যাওয়া বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেই নয়, ছোট্ট থেকে ছোট্ট ঘটনায়ও ছুটে গিয়ে প্রাণ বাজি রাখছেন প্রতিষ্ঠানটির উদ্যোমী কর্মীরা।

হোক সেই পশু-পাখি আর হোক মানুষ। এবার এমনই সংবাদ পেয়ে পরিত্যক্ত কূপ থেকে ছাগল উদ্ধার করেছেন তারা। উদ্ধারের পর ছাগলটিকে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছেন। তাদের ছাগল উদ্ধারের বিষয়টি তাই নজর কেড়েছে পৌরবাসীর। পৌরবাসী ফায়ার সার্ভিস ও তাদের কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের প্রত্যাশা এমন ইতিবাচক সাড়া ভবিষ্যতেও থাকুক।
শুক্রবার সকাল ১১টার দিকে সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়া দুলু মিয়ার স্ত্রীর ছাগল বর্তমান মেয়র আবু হানিফ আজাদ এর পুরাতন বাড়ীর পাশে একটি পরিত্যক্ত কূপ থেকে এই ছাগলটি উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের অভিযান চলে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৪০ ফুট গভীর অন্ধকার কূপ থেকে ছাগলটি উদ্ধার অভিযানে তারা সফল হয়েছে।
ছাগলের মালিক দুলু মিয়ার স্ত্রী জানান, একটি ছাগল বাঁচাতে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে ছুটে আসবে তা ধারণায় ছিল না। আমার কান্নাকাটি দেখে বাদল মামা ফোন করে। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি হুইসেল বাজাতে বাজাতে ছুটে আসে। এসময় অনেক মানুষ জুটে যায়। তারা ভেবেছিলেন কোথাও আগুন লেগেছে। ভুল ভাঙলো যখন ছাগলটিকে দেখিয়ে দেই তখন। ফায়ার সার্ভিসের সদস্যরা কোনও অবহেলা করেনি। এই ছাগলটি সকালের দিকে গাছের পাতা খাওয়ার সময় আকস্মিক ভাবে পরিত্যক্ত কূপের ভেতর পড়েছিল।

সখীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলেন, যে কোনও দুর্ঘটনায় সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকটা প্রাণেরই সমান মূল্য দিই। যেকোনও দুর্ঘটনায় আমরা ছুটে যাই। এটা আমাদের কর্তব্য। তাই যে কোনও ছোট-বড় দুর্ঘটনা বা দুর্যোগে আমাদের খবর দিলে আমরা ছুটে যাবো। এতে হতাশ বা বিব্রত হওয়ার কোনও কারন নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.