• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা পৌর নির্বাচনে নৌকার পক্ষে দিন-রাত কাজ করছেন লাবু চৌধুরী

ফেব্রু. 13, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

১৪ই ফেব্রুয়ারী ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিমাই সরকারের পক্ষে দিন-রাত কাজ করছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। এক সপ্তাহ ধরে নগরকান্দা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি মহল্লায় তিনি ওঠান বৈঠক করেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটারদের কাছে ভোট কামনা করেছেন।

পৌরসভার একাধিক ভোটার বলেন, সংসদ উপনেতার পুত্র লাবু চৌধুরী মাঠে নামার পর নৌকার জোয়ার বইছে পৌরসভা জুড়ে।

সংসদ উপনেতাপুত্র লাবু চৌধুরী বলেন, উন্নয়ন মানেই শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ১৪ ফেব্রুয়ারী নগরকান্দা পৌরসভা নির্বাচনে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.