
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ইউসুফ মিয়া (৭৫) বার্ধক্যজনিত কারণে শনিবার বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে ভাওয়াল গ্রামের নিজ বাড়ির সামনে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ স্থানীয় বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।
