• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ছাত্রফ্রন্ট নেতা বিনুর মৃত্যুতে সালথায় ছাত্রফ্রন্টের শোক সভা অনুষ্ঠিত

ফেব্রু. 13, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বিনুর মৃত্যুতে উপজেলা ছাত্রফ্রন্টের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা সদর বাজারে জাকের পার্টির কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ- মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন।

গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিনু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।

তিনি কাউলিকান্দা গ্রামের আব্দুল মান্নান মাষ্টারের একমাত্র ছেলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.