
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শ্রীমদ্ভগবদ্ গীতা স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। সালথা সাহাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে শুক্রবার (৫ই ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাহাপাড়া সার্বজনীন পূজা মন্দিরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথা সাহাপাড়া সার্বজনীন কালী মন্দিরের সেবাইত শ্রী কার্তিক চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক ও পরিচালক শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্র ফরিদপুর শ্রীমৎ বন্ধু কিশোর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্র ফরিদপুর শ্রী জয় বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সালথা সাহাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ সভাপতি, শিবু নাগ, সাধারণ সম্পাদক পল্লব সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন সাহা, কোষাধ্যক্ষ বাবলু রায়, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক তাপস রায়, কার্য নির্বাহী সদস্য শিশির দত্ত, তাপস কর্মকার, আকাশ সাহা, বিকাশ সাহা, গনপতি চক্রবর্তী, শংকর চক্রবর্তী,বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সভাপতি শিপন রায়,সাধারন সম্পাদক সুব্রত বারই, আইন বিষয়ক সম্পাদক বিধান মন্ডল সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
