• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার মাঝারদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা

জানু. 17, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে ঘটে যাওয়া দফায় দফায় সংঘর্ষ নিরসনের লক্ষে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মাঝারদিয়া বাজার মাঠে এ কর্মীসভার আয়োজন করেন মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার মাতুব্বরের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোট ছেলে কৃষিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোযার হোসেন মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাহিদুজ্জামান সাহিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন প্রমূখ।

সম্প্রতি মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি ও মাঝারদিয়া গ্রামে ঘটে যাওয়া কয়েকদফা সংঘর্ষের ঘটনা সামাজিকভাবে নিরসনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মীসভার আয়োজন করেন। সভায় উপস্থিত নেতারা উভয় পক্ষের নেতাকর্মীদের হাতেহাত মিলিয়ে দেন। আগামীতে যেন এমন সংঘর্ষের ঘটনা আর না ঘটে সে বিষয়ও নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষের নেতারাই আর সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.