• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জানু. 12, 2021


ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম শাওন (১৯), তিনি নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় কালামপুর থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় সূতিপাড়া এলাকায় পৌছুলে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় মানিকগঞ্জগামী অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.