• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

জানু. 9, 2021


ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এঘটনা ঘটে।

তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবু হামিদ দুদুর ছেলে। পেশায় তিনি শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, আরিফুজ্জামান মোটরসাইকেল যোগে বারবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এসময় ডাউটিয়া এলাকায় পৌছলে কোন এক অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রহিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.