• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক

জানু. 6, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ত্যাগী এবং নিষ্ঠাবান এই নেতার মৃত্যু নগরকান্দা আওয়ামী লীগ পরিবারের জন্য অপূরনীয় ক্ষতি উল্লেখ করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি মুন্নু মাতুব্বর-এর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আজ বুধবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

এছাড়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি-র পুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.