• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কালামপুর এ এম এস পাবলিক স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

জানু. 1, 2021


রাজিউল হাসান পলাশ: সারা বাংলাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার (০১জানুয়ারি) বছরের প্রথমদিনে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ধামরাইয়ের কালামপুরে অবস্থিত স্বনামধন্য “কালামপুর এ এম এস পাবলিক স্কুলে” বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

নতুন বছরের প্রথমদিনে নতুন বই পাওয়ার জন্য বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী সকাল ৯টায় বিদ্যালয়ে হাজির হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি রুহুল আমীন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সোহাগ,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা পারভেজ কবির সাকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান আদম।

আগত অতিথিরা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা ও লেখাপড়ার ওপর গঠনমূলক বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে নবম শ্রেণীর ছাত্রছাত্রীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। এসময় সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

বই বিতরণের পর আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ছাত্রছাত্রীরাও নতুন বই পেয়ে মহা খুশির উৎসবে মেতে উঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.