• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিসে. 28, 2020


রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই পৌরসভার ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) পৌর এলাকার সবগুলো ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।।

ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌরসভার ২১ কেন্দ্রে ১০৮ ভোটকক্ষে মোট ৪২ হাজার ভোটার ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন নারী ভোটার। এদের ভোটেই পৌর মেয়র, ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর নির্বাচিত হবেন।

পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন পুরুষ ও মহিলা ভোটাররা।

এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভার সভাপতি শওকত হোসেন হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। পৌরসভার প্রত্যেকটি কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। ধামরাই পৌরসভার জনগন স্বতস্ফুর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয় উপহার দিবে।

বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মঞ্জু বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে।

ভোট কেন্দ্রের সকালের পরিবেশ সম্পর্কে কেন্দ্রের সামনে ভোট দেয়ার অপেক্ষায় দাড়িয়ে থাকা ভোটার রনি জানান, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা বলেন প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, পৌরসভার ২১ টি ভোটকেন্দ্রের কোনটিতেই কোন ধরনের সংঘর্ষ বা ঝামেলার খবর পাওয়া যায়নি, বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত পুরো ধামরাই পৌরসভায় উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.