• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিসে. 27, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
উপ-মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ( ২৭ ডিসেম্বর ২০২০) সকাল ৮ টায় উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে উপনেতার বাসভবনে উপস্থিত কয়েক হাজার দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় শফি উদ্দিন বলেন, আমার নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের জন্য কাজ করে আসছেন। তারই নির্দেশনায় তার পক্ষ থেকে আমারা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের কমম্বল বিতরন শীতকালীন সময়ে চলমান থাকবে।

২৭ ডিসেম্বর ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.