• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ডিসে. 16, 2020


রাজিউল হাসান পলাশ: আজ মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

বিজয়ের আনন্দে সারাদেশ আজ আনন্দিত। সারা দেশের ন্যায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটির মর্যাদাপূর্ণভাবে পালন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ধামরাই। জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ।

এসময় উপস্থিত ছিলেন , ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খান, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা নূর রিফফাত আরা , ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.