• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই মুক্ত দিবস আজ

ডিসে. 13, 2020


ধামরাই মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ধামরাইকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা জানান, ধামরাইয়ের মুক্তিবাহিনী কমান্ডার বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়াসহ কয়েকটি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের বিতাড়িত করেন এবং ধামরাইকে মুক্ত করে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এদিন উপজেলার কালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে।

এছাড়া এইদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। এসময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে চলে গেলে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.