• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সময় নিউসে সংবাদ প্রকাশের পর প্রভাবশালী প্রতিবেশীর বাঁশের বেড়া খুলে দিলেন পুলিশ

ডিসে. 4, 2020

বাদল হোসাইনঃ-
“সখীপুরে প্রভাবশালী প্রতিবেশীর বাঁশের বেড়ায় গৃহবন্দী প্রবাসীর পরিবার” শিরোনামে সময় নিউসে সংবাদ প্রকাশের পর সেই প্রতিবেশীর বাঁশের বেড়া খুলে দিয়েছে সখীপুর থানার পুলিশ।

মঙ্গলবার বিকেলে পুলিশের হস্তক্ষেপে বাঁশের বেড়া খুলে দিয়ে ওই গৃহবন্দী পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু ও ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সময় নিউসের সংবাদ দেখে প্রতিবেশীর সেই বাঁশের বেড়া খুলে দেওয়ার ব্যবস্থা করেছি।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু বলেন, জমি নিয়ে ঝামেলা থাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে বাঁশের বেড়া খুলে দিয়ে আসছি। আশাবাদী দুই পক্ষের জমির ঝামেলা মিট হয়ে যাবে।

উল্লেখ্য, প্রতিবেশীর বাঁশের বেড়ায় দীর্ঘ তিন মাস স্বাভাবিক চলাচল করতে পারছিল না এক প্রবাসীর পরিবার।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.