• বৃহস্পতি. নভে. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন

ডিসে. 2, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অর্থায়নে মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে ১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদ মোল্যা, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাগু মাতুব্বর, সমাজ সেবক তপু সৈয়দ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.