সখীপুরে রিপাের্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুরে রিপাের্টার্স ইউনিটির
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সখীপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী। বুধবার (২৫ নভেম্বর ) সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান রিপাের্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় ইউএনও বলেন, বাল্য বিবাহ, সমাজের অনিয়ম ও অপরাধ দমনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লিখনির কারণেই এখন দেশজুড়ে জোরালাে ভাবে দুর্নীতি বিরােধী অভিযান চলছে।
যেকোনাে অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ
করার ঘােষণা দিয়ে তিনি আরাে বলেন, সখীপুরকে বাল্য বিবাহ বন্ধ করা সহ সকল অসঙ্গতির বিরুদ্ধে কাজ করা হবে। এসব কাজ বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এ সময় রিপাের্টার্স ইউনিটির সভাপতি মােহাম্মদ শরিফুল ইসলাম, সহসভাপতি আমিনুল ইসলাম হাবিব, সাধারণ সম্পাদক মােস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাে. সবুজ খান, সাংগঠনিক সম্পাদক মাে. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাে. নাসির হােসাইন, সদস্য আতােয়ার রহমান, মির্জা সাইদুল ইসলাম সাঈদ, জাহাঙ্গীর আলম, মাে. শাহজালাল, সিরাজুল মামুন, আ. হামিদ মুকুল ও বাদল হোসেন উপস্থিত ছিলেন।
