• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মাস্ক পরিধান না করায় ১৯ জনের জরিমানা

নভে. 17, 2020


রাজিউল হাসান পলাশ:করোনাকালে মুখে মাস্ক পরিধান না করে রাস্তাঘাটে বের হয়ে সরকারি আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) অন্তরা হালদার ধামরাই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মুখে মাস্ক পরিধান না করার অভিযোগে ১৯ জনের নামে মামলা দায়ের করেন এবং প্রত্যেককে একশ থেকে পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা করেন। মোট ৬হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন আদালত। এসময় দোকানদার এবং গ্রাহকদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

সহকারী কমিশনার ভূমি অন্তরা হালদার জানান, করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.