• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় রিসডার কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা শীর্ষক সেমিনার

অক্টো. 31, 2020

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সালথা রিসডা ইনষ্টিটিউট অফ টেকনোলজির আয়োজনে শনিবার দুপুর ১২ টায় উপজেলা রিসডা ইনষ্টিটিউট সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সালথা রিসডা ইনষ্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল ডা. ইঞ্জিনিয়ার এটিএম হাবিবুল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, রিসডা বাংলাদেশের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, সালথা রিসডা ইনষ্টিটিউট অফ টেকনোলজির ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

বক্তারা এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে রিসডা বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

৩১ অক্টোবর ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.