• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা।

অক্টো. 19, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদ -এ- মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার কাউলিকান্দা দুলাল সরদারের বাড়িতে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দিন মোল্যা, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার মল্লিকসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

উক্ত প্রস্তুতি সভায় জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে ১২ই রবিউল আওয়াল ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য নেতাকর্মীদের আহব্বান জানান মশিউর রহমান জাদু মিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.