• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র লতিফ চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক।

অক্টো. 15, 2020

 


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মোছাঃ রেহানা বেগমে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইউনিয়নের নকুলহাটি গ্রামের নিজ বাড়িতে গতকাল বুধবার রাত ১১টার দিকে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরো শোক ও সমবেদনা জানিয়েছেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিককলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শেনী পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় নকুলহাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে নকুলহাটি মীরকান্দি গোরস্থানে দাফন করা হবে।

১৫ অক্টোবর ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.