• বৃহস্পতি. নভে. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ইয়াবাসহ পুলিশের হাতে এক ব্যাক্তি গ্রেফতার।

অক্টো. 3, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় মো. ওহিদুর রহমান সাবু (৪০) নামে এক মাদক ব্যক্তিকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবু বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ওহিদুর রহমান সাবু এলাকার বিভিন্নস্থানে বসে নিয়মিত ইয়াবা সেবন করতো। শুক্রবার রাতে তাকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে শনিবার সকালে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

৩ অক্টোবর  ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.