• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি দে‌শের সবচেয়ে জনপ্রিয় ও দেশপ্রেমিক দল-আহমদ সাজা

সেপ্টে. 7, 2020

আহ‌মেদ শাহজাহান: বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা বলেছেন বিএনপি সবচেয়ে জনপ্রিয় ও দেশপ্রেমিক দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা সততা এবং দেশপ্রেম তাঁকে এ দেশের মানুষের হৃদয় সিংহাসনে আসন করে দিয়েছে। বাংলাদেশের আজ যে উন্নতি অগ্রগতি তা সূচিত হয়েছিল জিয়াউর রহমানের হাতে। তাঁর অঙ্কিত উন্নয়ন ম্যাপরুট ধরেই পরবর্তী সরকারগুলোকে পথ চলতে হচ্ছে।গত ৪২ বছরে বিএনপির বিরুদ্ধে হরেক রকম ষড়যন্ত্র হয়েছে। কখনো দলটিকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করা হয়েছে,লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দুর্বল করার চেষ্টাও হয়েছে।জিয়াউর রহমানের শাহাদাতের পর যারা ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে,তাদের ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্তে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলটি এখনও ঈর্ষণীয় জনপ্রিয়তা নিয়ে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা করেছে বেলজিয়াম বিএনপি।

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস সহসভাপতি আবুল হাসনাত শামছুল গোলাম নবী শ্যামল সহসভাপতি কবির আহমদ সহসভাপতি আবু বক্কর সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম সিনিয়র যুগ্ন সম্পাদক আলম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,আশিক আহমদ বাপ্পী সহ যুগ্ম সম্পাদক হাসান লিটন সহ যুগ্ম সম্পাদক জসিম মোল্লা সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন কাজী রহমান বাবু যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তফা বাবু কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন কামাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.