• রবি. নভে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

না ফেরার দে‌শে সমাজসেবক বাবু মু‌ন্সি।

সেপ্টে. 7, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলার যদুন‌ন্দী ইউনিয়‌নের যদুনন্দী মৌল‌ভিপাড়ার সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হো‌সেন বাবু মু‌ন্সি (৬৫) চ‌লে গে‌লেন না ফেরার দে‌শে।

সোমবার সকা‌লে স্ট্রোক কর‌লে তা‌কে দ্রুত ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতা‌লে নেওয়া হয়, চি‌কিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দি‌কে তি‌নি মারা যান (ইন্না ~ ~ ~ রা‌জিউন)। মরহুমের জানাযার নামাজ আজ সন্ধা ৭ টায় মরহু‌মের নিজ বা‌ড়ি‌তে অনু‌ষ্ঠিত হ‌বে।

সমাজ সেবক আওয়ামীলীগ নেতা বাবু মু‌ন্সি নবকাম প‌ল্লি বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের ম্যা‌নি‌জিং ক‌মি‌টির সা‌বেক সদস্য ছি‌লেন। সদাল‌া‌পি প‌রোপকা‌রি বাবু মু‌ন্সি সক‌লের সা‌থে হা‌সিমু‌খে কথা বল‌তেন। তি‌নি সালথা উপ‌জেলার যদুন‌ন্দী ইউনিয়‌নের ‌মৌল‌ভিপাড়ার মৃত মা‌নিক মুন্সির ছে‌লে। মৃত্যুকা‌লে বাবু মু‌ন্সি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রে‌খে গে‌ছেন। তার মৃত্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার চৌধুরী লাবু।

৭ সেপ্টেম্বর ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.