• রবি. নভে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে জাকের পার্টি এখন সুসংগঠিত- জাদু মিয়া।

সেপ্টে. 3, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি,
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কু: ছে: আ:) হুজুর কেবলাজান সাহেবের উত্তসুরী জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনায় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার প্রচেষ্টায় ফরিদপুরে জাকের পার্টি আজ সুসংগঠিত হয়েছে।

তিনি জাকের পার্টির জন্য সর্বক্ষণ নিরলসভাবে কাজ করে আসছেন। তাকে পেয়ে আনন্দিত পার্টির নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা জানান, সফল রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়া ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি হওয়ার পর থেকে জেলা জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি সু-সংগঠিত হয়েছে।

তার সাংগঠনিক কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে তিনি জাকের পার্টির সকল নেতাকর্মী এবংজ জাকেরান-আশেকানদের মন জয় করে নিয়েছেন। জাকের পার্টির রাজনীতির মাধ্যমে তিনি একজন সফল প্রতিভাবান ব্যাক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদেদ্দদীর সু-দৃষ্টিতে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার জাকেরান-আশেকানদের মধ্যে যাদু মিয়ার নাম ছড়িয়ে রয়েছে।

তার ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদপুরের ৯টি উপজেলাসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে জাকের পার্টির কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এছাড়াও দলমত নির্বিশেষে সকলের কাছে একজন প্রিয় মানুষ জাদু মিয়া। যে কোন মানুষের বিপদের খবর পেলে পাশে থাকেন। তিনি জাকের পার্টির আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.