• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

১৩ মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার

আগস্ট 18, 2020


রাজিউল হাসান পলাশঃ গাজীপুরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ মামলার আসামী আরফান দেওয়ান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরফান দেওয়ান গাজীপুরের কাসিমপুর থানাধীন লতিফপুর গ্রামের রফিক দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি মামলা রয়েছে এবং ৪ টি জিআর ওয়ারেন্ট ছিলো।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কাসিমপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক দিপংকর রায় জানান, আমি ও আমার সংগীয় ফোর্স সোমবার বিকেলে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া ও গাজীপুরের মাদক সম্রাট আরফান দেওয়ান কে তার গোপণ আস্তানা থেকে ৪০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করি। তার বিরুদ্ধে ১০টি মাদক, ১টি অস্ত্র, ১টি হত্যা, ১টি মারামারি মামলা কোর্টে বিচারাধীন রয়েছে।
কাসিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবে খোদা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এস আই দিপংকর রায় ও তার সঙ্গীয় ফোর্স সোমবার বিকেলে কাসিমপুরের লতিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে আরফান দেওয়ান (৪৫) কে গ্রেফতার করে। এসময় তল্লাশী চালিয়ে তার নিকট নিকট থেকে ৪০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে কাসিমপুর থানায় মামলা হয়েছে।’
তিনি আরও জানান, আরফান একজন মাদক সম্রাট, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.