• রবি. নভে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ।

আগস্ট 18, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে আজিজুর রহমান রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মুত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এক শোকবার্তায় সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান। ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.