• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমের সানপাওলোতে আওয়ামী পরিবারের আনন্দ উৎসব

জুলাই 31, 2020

মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার আনন্দকে ভাগাভাগি করতে করোনা পরবর্তী আনন্দ উৎসব করেছে রোমা ওয়েষ্ট সানপাওলো বাসী আওয়ামী পরিবার। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবু তাহের।  বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ, আল মাহমুদ রফিক, এম এ রোকন, মাসুদ রানা ও মোস্তফা কামালের আমন্ত্রণে এ সময় শতাধিক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইদ্রিস ফরাজি প্রথমে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সকল কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন ঐক্যের কোন বিকল্প নেই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সকল প্রকার ধন্দ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে করতে আজকের এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার।

বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাসান ইকবাল তার বক্তব্যে প্রথমে সানপাওলো বাসীকে সুন্দর আয়োজনে জন্য ধন্যবাদ জানান এবং সকল কে ইতালিয় সরকারে আইন কানুন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সকল কে অনুরোধ করেন এবং মহামারীর এই দূর সময়ে ইতালিয় সরকারে নীতিমালা মেনে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়ার আহবান জানান।

এসময় ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগসহ বিপুলসংখ্যক আওয়ামী মনা নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সকলে নৈশভোজে অংশ গ্রহন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.